ঘরে বসে প্রাথমিক শ্রেণির বিষয়ভিত্তিক টেস্ট


করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব সারাবিশ্বে পারিবারিক জীবন তছনছ করে দিয়েছে। স্কুল বন্ধ, বাড়িতে বসে অফিসের কাজ, শারীরিক দূরত্ব রক্ষা এমন অনেকগুলো নেতিবাচক বিষয় এখন অভিভাবকদের সামনে। অনলাইন, টেলিভিশন ও রেডিওতে বয়সভিত্তিক যেসব শিক্ষা কার্যক্রম চলছে, সেগুলো অনুসরণ করে লেখাপড়া চলছে। শিশুদের লেখাপড়ায় রাখা, খেলায় অংশগ্রহণ ও বন্ধুদের সঙ্গে তাদের যোগাযোগ রক্ষায় ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের একটি সুযোগ তৈরি করে দিয়েছে। কিন্তু অনলাইন সুবিধা শিশুর নিরাপত্তা ও গোপণীয়তা রক্ষায় বড় ঝুঁকিও তৈরি করছে। আমরা চাই শিশুরা মোবাইলে গেইম বা অন্যান্য কিছুতে আসক্তি হয়ে না পড়ে। সেজন্য Google Form ব্যবহার করে Online Primary Exam নামে স্বল্প পরিসরে সপ্তাহে শ্রেণি ও বিষয়ভিত্তিক দু-একটি সেল্প টেস্ট আইটেম প্রকাশ করছি এবং শিক্ষক ও অভিভাবকদের সাথে শেয়ার করছি। এতে বেশ সাড়াও মিলছে।

যেহেতু লিংকসমূহ উম্মুক্ত, তাই সকল টেস্ট-এ প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিতে পারে। যেকোনো জেলার যেকোনো উপজেলার সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেনসহ মাদ্রাসার শিক্ষার্থীরা ঘরে বসেই অংশ নিতে পারে যেকোনো সময়। আর উত্তর সাবমিট করার সাথে সাথেই View Score-এ ক্লিক করে ফলাফল দেখতে পারে। এতে শিক্ষার্থীরা বেশ আনন্দ পাবে বলে মনে করি। নিজেদের শিখনও যাচাই করতে পারে সহজেই।

প্রকাশিত টেস্ট আইটেম-এর লিংকসমূহ প্রকাশ করবো খুব শিঘ্রই।

যদি আপনারা মনে করেন এটি শিশু মনে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে না, তাহলে অবশ্যই আপনাদের মতামত, পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন।

Comments

  1. Replies
    1. ধন্যবাদ। আপনাদের সহযোগিতা চাই।

      Delete

Post a Comment

Popular posts from this blog

।। টেস্ট-১।। তৃতীয় শ্রেণি ।। বিষয়-বাংলা ।।